নয়াপল্টনে মহিলাদলের র্যালি
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বুধবার নয়াপল্টন এলাকায় র্যালি করেছে জাতীয়তাবাদী মহিলা দল। আজ দুপুরে দুইশতাধিক নারীর অংশগ্রহণে এই র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড় ঘুরে আবার নয়াপল্টনে এসে শেষ হয়।
বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা বিষয়ক সম্পাদক নুরে আরা সাফা, মহিলাদলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ র্যা লির নেতৃত্ব দেন।
এছাড়াও মহিলা নেত্রী জেবা খান, হেলেন জেরিন খান, খালেদা ইয়াসমিন, নিপুন রায়, ফরিদা মনি শহিদুল্লাহ, রাজিয়া আলিম, পেয়ারা মোস্তফা, আফরোজা নাসরিন খান, মনোয়ারা আলতাফ, নুর জাহান আহমেদ, মেহের নেছা হক, রোকেয়া সুলতানা তামান্নাসহ দুই শতাধিক নারী র্যালিতে অংশ নেন।
এ সময় তারা নারীদের অধিকার আদায় সংবলিত নানা স্লোগান দেন। এর আগে র্যালির উদ্ধোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এমএম/এমএমজেড/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি