কোকোর শ্বশুরকে দেখতে গেলেন খালেদা
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন কনিষ্ঠপুত্র মরহুম আরাফাত রহমান কোকোর শ্বশুরকে দেখতে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার রাতে কোকোর শ্বশুরকে দেখতে যান তিনি। এ সময় কর্তব্যরত ডাক্তারের কাছে কোকোর শ্বশুরের খোঁজ নেন খালেদা।
বিএনপির ভাইস চেয়ারম্যান ডা এ জেড এম জাহিদ হোসেন, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
এমএম/বিএ
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি