বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আ’লীগের আলোচনা সভা শনিবার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন উপলক্ষে শনিবার আলোচনা সভার আয়োজন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
এরই মধ্যে আলোচনা সভার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে শুক্রবার দলীয় সূত্র জানিয়েছে।
শনিবার বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভায় বঙ্গবন্ধুর জীবনীর ওপর আলোচনা করবেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা।
১৯২০ সালের ১৭ মার্চ তৎকালীন গোপালগঞ্জ মহকুমায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার হাত ধরে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে।
স্বাধীনতার পর সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় হাত দেন বঙ্গবন্ধু। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে স-পরিবারে তাকে হত্যা করে ষড়যন্ত্রকারীরা।
এফএইচএস/এমএমএ/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি