জামিন পেলেন ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচির মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার দুপুরে বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন।
জানা গেছে, পল্টন ও মতিঝিল থানায় গাড়ি পোড়ানোর অভিযোগ এনে মির্জা ফখরুলের বিরুদ্ধে দায়ের করা চার মামলার মধ্যে পল্টন থানার একটি মামলায় তাকে এ জামিন দেওয়া হয়। অপর তিন মামলায় কেন তাকে জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী ২ সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
বিএনপিপন্থি আইনজীবী অ্যাডভোকেট সগীর হোসেন লিওন বিষয়টি নিশ্চিত করেছেন।
এএইচ/আরআই
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি