আওয়ামী লীগের জনসভায় নেতাকর্মীদের ঢল
২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত জনসভায় নেতাকর্মীদের ঢল নেমেছে। শনিবার দুপুরে রাজধানীর দক্ষিণ আওয়ামী লীগের অন্তর্ভুক্ত বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা জনসভাস্থলে আসতে শুরু করেন।
রাজধানীর লালবাগ আজাদ বালুর মাঠে আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করছেন নগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত।
জাতীয় সঙ্গীত বাজিয়ে ও জাতীয় পতাকা হাতে পিকআপে করে জনসভায় আসেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
‘আজকের এই দিনে মুজিব তোমায় মনে পড়ে’, ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগানে জনসভা এলাকা মুখরিত হয়ে ওঠে।
এদিকে জনসভাকে কেন্দ্র করে রাজধানীর পলাশী মোড় থেকে লালবাগ চৌরাস্তা, আজিমপুর এতিমখানা রোডে যান চলাচল বন্ধ করে দেয়া হয়।
এইউএ/বিএ/আরআইপি
সর্বশেষ - রাজনীতি
- ১ উত্তরায় জামায়াতের উদ্যোগে ইচ্ছামতো কেনাকাটার সুযোগ পেলেন ২৫ জন
- ২ সরকারের সঙ্গে সম্পৃক্ততার সুযোগ নিয়ে কোথাও প্রভাব বিস্তার করা যাবে না
- ৩ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ৪ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৫ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ