নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠক ডেকেছেন খালেদা
দলের সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রোববার রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। গুলশান কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে শনিবার বেলা ১১টায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অালমগীর গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন বলে জানানো হয়েছিল।
তবে শনিবার রাত ৯টা ৫২ মিনিটে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো ক্ষুদে বার্তায় সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে বলে জানানো হয়।
এমএম/এআরএস
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি