মুজিবনগর দিবস পালনে কমিটি ঘোষণা
ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে কমিটি গঠন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রোববার ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
কমিটিতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমকে আহ্বায়ক ও এএইচএম খায়রুজ্জামান লিটনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
এছাড়া দলের প্রেসিডিয়াম সদস্য পীযুষ ভট্টাচার্য্য, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বেগম মুন্নুজান সুফিয়ান, এস এম কামাল হোসেন, বেগম পারভীন জামান কল্পনা ও অ্যাডভোকেট আমিরুল ইসলামকে কমিটির সদস্য করা হয়েছে।
এছাড়া খুলনা বিভাগের অন্তর্গত সকল জেলা ও মহানগর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, খুলনা বিভাগ থেকে নির্বাচিত দলীয় সংসদ সদস্য, খুলনা বিভাগের সকল জেলা পরিষদের দলীয় চেয়ারম্যানরা সদস্য হিসেবে থাকবেন কমিটিতে।
এফএইচএস/এমএমএ/এএইচ/এআরএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি