ভারত আমাদের পরীক্ষিত বন্ধু : গোলাপ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপ বলেছেন, ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। তারা এমন কোনো দাবি করবে না, যা বাংলাদেশ সরকার করতে বাধ্য হয়।
শুক্রবার বিকেলে মাদারীপুরের কালকিনি উপজেলা রমজানপুরবাসীর উদ্যোগে এক সম্বর্ধনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গোলাপ বলেন, আশা করি প্রধানমন্ত্রীর এবারের ভারত সফরে তিস্তা চুক্তি হবে। বাংলাদেশ-ভারত তাদের নিজ নিজ স্বার্থ বিবেচনা নিয়েই চুক্তি সম্পাদন করবে।
সম্বর্ধনা অনুষ্ঠানে মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মিয়াজউদ্দিন খান, স্বাধীনতা পদকপ্রাপ্ত শিক্ষক প্রফেসর আসাদুজ্জামানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
এ কে এম নাসিরুল হক/আরএস
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি