ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন কমিটির সভা সোমবার
ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন কমিটির এক সভা আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। এদিন বিকেল ৩টায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন দিবস উদযাপন কমিটির আহ্বায়ক আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ নাসিম।
সভায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন কমিটির সব সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এফএইচএস/বিএ/আরআইপি
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি