বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ : রওশন এরশাদ
বাংলা নববর্ষ উপলক্ষে দেশ ও দেশের বাইরে থাকা সব বাঙালিকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। তিনি বলেছেন, বাংলা নববর্ষ বাঙালির এক অনন্য বৈশিষ্ট্যময় উৎসব। পহেলা বৈশাখ বাঙালির জন্য সার্বজনীন সাংস্কৃতিক ও প্রাণের উৎসব।
নববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার দেয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এসব কথা বলেন।
রওশন এরশাদ আরও বলেন, যা কিছু জীর্ণ-পুরনো, অশুভ ও অসুন্দর তা পিছিয়ে ফেলে নতুনের কেতন উড়িয়ে শুরু হবে আরও একটি নতুন বছর। দেশের সব মানুষ হিংসা-বিদ্বেষ ও ভেদাভেদ ভুলে দেশ মাতৃকার সেবায় নিয়োজিত হয়ে কাঙ্ক্ষিত উদীয়মান অর্থনৈতিক সোনার বাংলা গঠনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে নতুন বছরে এটাই প্রত্যাশা।
এইচএস/এমএমএ/আরএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি