ভয়েস অব কালুরঘাট ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করলেন খালেদা
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল কর্তৃক প্রকাশিত ‘ভয়েস অব কালুরঘাট’ নামের একটি ত্রৈমাসিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার রাতে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করেন তিনি।
এসময় বিএনপিন তথ্য বিষয়ক সম্পাদক আজীজুল বারী হেলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু, ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার, সাধারণ সম্পাদক বাসার সিদ্দীকী প্রমুখ উপস্থিত ছিলেন।
ম্যাগাজিনটিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বর্ণাঢ্য জীবনের নানা দিক, গণতন্ত্র ও চলমান রাজনীতি নিয়ে মৌলিক কিছু লেখা স্থান পেয়েছে বলে জানিয়েছেন ঢাবি শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাঈফ মাহমুদ জুয়েল।
এমএম/এআরএস
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি