সব গুম-খুনের রহস্য উন্মোচনের অঙ্গীকার খালেদার
দলের সাবেক সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর গুমের পাঁচ বছরের দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইট করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সোমবার ইলিয়াস আলীর স্ত্রী, মেয়ে সাইয়ারা নাওয়ালসহ ইলিয়াস আলীর ছবি দিয়ে তিনি টুইটটি করেন।
টুইটে খালেদা বলেন, ‘আমাদের অঙ্গীকার, সব গুম-খুনের রহস্য উন্মোচন এবং বিচারের মাধ্যমে দোষীদের সাজা নিশ্চিত করবো।’
২০১২ সালের এই দিনে রাজধানীর মহাখালী এলাকা থেকে গাড়িচালকসহ উধাও হন বিএনপির এই নেতা। তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে যায় বলে অভিযোগ করছে বিএনপি।
ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবিতে আন্দোলনে প্রাণও দিয়েছেন তিনজন। তবে সরকার এই নেতাকে গুমের অভিযোগ অস্বীকার করে আসছে।
এমএম/বিএ
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি