ববি হাজ্জাজের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল
দেশে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। এই দলটির নাম জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)। বিতর্কিত ধনকুবের মুসা বিন শমসেরের ছেলে ববি হাজ্জাজের নেতৃত্বে সোমবার দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক উপদেষ্টা ববি হাজ্জাজ নতুন এ দলের ঘোষণা করেন।
এ সময় তিনি বলেন, অতীতের রাজনৈতিক দলগুলোর কাজে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। এনডিএম গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে।
ওই অনুষ্ঠানে অধ্যাপক আব্দুল্লাহ এম তাহেরকে এই দলের মহাসচিব করে কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতাদের পরিচয় করিয়ে দেয়া হয়। সংগীতশিল্পী শাফিন আহমেদ, লাকী হুসাইন, সাদিয়া মেহজাবিনসহ অন্য নেতারা এতে বক্তব্য দেন।
জেডএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ জুলাইয়ের পর নারীদের প্রতি সাইবার বুলিং বেড়েছে: নাহিদ ইসলাম
- ২ জাতীয় নারীশক্তির আত্মপ্রকাশ, নেতৃত্বে মনিরা-মিতু-নুসরাত
- ৩ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’
- ৪ উত্তরায় জামায়াতের উদ্যোগে ইচ্ছামতো কেনাকাটার সুযোগ পেলেন ২৫ জন
- ৫ সরকারের সঙ্গে সম্পৃক্ততার সুযোগ নিয়ে কোথাও প্রভাব বিস্তার করা যাবে না