ঢাকাকে দুই ভাগ করে স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা
ঢাকা মহানগরকে দুই ভাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল উত্তর ও দক্ষিণের কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণে এস এম জিলানীকে সভাপতি, রফিক হাওলাদারকে সিনিয়র সহ সভাপতি, নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক, আব্দুল কাদের ঝিলনকে যুগ্ম-সম্পাদক ও সাদ মো. পাপ্পা শিকদারকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
অন্যদিকে ঢাকা মহানগর উত্তরে ফখরুল ইসলাম রবিনকে সভাপতি, হারুন- অর- রশিদকে সিনিয়র সহ- সভাপতি, গাজী রেজওয়ানুল হক রিয়াজকে সাধারণ সম্পাদক, আজিজুর রহমান মোসাব্বিরকে যুগ্ম-সম্পাদক, সাইদুল ইসলাম সাইদুরকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল এ কমিটি অনুমোদন করেছেন।
ঘোষিত কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এমএম/জেডএ/জেএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ উত্তরায় জামায়াতের উদ্যোগে ইচ্ছামতো কেনাকাটার সুযোগ পেলেন ২৫ জন
- ২ সরকারের সঙ্গে সম্পৃক্ততার সুযোগ নিয়ে কোথাও প্রভাব বিস্তার করা যাবে না
- ৩ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ৪ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৫ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ