তারেকের বিরুদ্ধে পরোয়ানার প্রতিবাদে ছাত্রদলের কর্মসূচি
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে এক দিনের কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল।
মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এ কর্মসূচি ঘোষণা করেন।
ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটওয়ারি কর্তৃক গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঘোষিত কর্মসূচি অনুয়ায়ী ৩ মে বুধবার দেশের সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এই কর্মসূচি যথাযথভাবে পালন করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
এমএম/জেডএ/এএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি