পালিয়ে যাওয়ার রেকর্ড বিএনপির : কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ কখনো দেশ ছেড়ে পালিয়ে যায়নি, পালিয়ে যাওয়ার রেকর্ড বিএনপির আছে। খালেদা জিয়ার দুই ছেলে পালিয়ে গিয়েছিল। ৯ বছর ধরে প্রবাসে আছে একজন।
বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে মেট্রোরেলের চুক্তি স্বাক্ষর শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কাদের বলেন, খালেদা জিয়ার এক ছেলে রাজনীতি না করার মুচলেকা দিয়ে দেশ ছেড়েছে। আরেক ছেলে পালিয়ে গিয়েই মৃত্যুবরণ করছে। বিএনপি পালিয়েই যায়। এ রেকর্ড তাদের রয়েছে।
টাকা পাচার নিয়ে তিনি বলেন, খালেদা জিয়ার ছেলেরা টাকা পাচার করেছে। একজনের টাকা ফেরতও আনা হয়েছে।
তিনি বলেন, ২০০১ সালে বিএনপির ষড়যন্ত্রের কারণে হেরে যায় আওয়ামী লীগ। ক্ষমতায় এসে আহসানউল্লাহ মাস্টার, কিবরিয়াসহ আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে খুন করেছে বিএনপি।
নির্বাচন নিয়ে সাংবাদিকের অপর প্রশ্নর জবাবে তিনি বলেন, সহায়ক সরকার বলতে পৃথিবীতে কিছু নেই। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, সংবিধান অনুসারে।
নির্বাচনে অংশ নেয়া খালেদা বা বিএনপির অধিকার। কারও করুণা নয়। তারা নির্বাচনে আসলে হেরে যাবে বলেই নানা ষড়যন্তে লিপ্ত হয়েছে।
এমএ/এআরএস/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি