খালেদার শততম টুইটে পরীক্ষার্থীদের অভিনন্দন
মাধ্যমিক (এসএসসি) ও সমমান পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘টুইটারে’ টুইট করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার দুপুরে ফল প্রকাশের পর তার ব্যক্তিগত অ্যাকাউন্টে তিনি এ টুইট করেন।
টুইটে সাবেক এ প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ‘এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতকার্যদের, তাদের অভিভাবক ও শিক্ষকদের অভিনন্দন। জীবনের পরবর্তী ধাপে তোমাদের (পরীক্ষার্থীদের) যাত্রা আরও সফল হোক।’
গত বছর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর দিন টুইটার অ্যাকাউন্ট খোলেন খালেদা জিয়া। আজ এ বার্তার মাধ্যমে তিনি ১০০টি টুইটের মাইল ফলক স্পর্শ করলেন।
বিভিন্ন জাতীয় ইস্যু ও দিবসে খালেদা জিয়া নিয়মিত টুইট করছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় কর্তৃপক্ষ খালেদা জিয়ার টুইটার অ্যাকাউন্টকে ভেরিফায়েড মর্যাদা দেয়।
এমএম/এমএআর/আরআইপি
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি