এনপিপি চেয়ারম্যান শওকত হোসেন নিলু আর নেই
ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান (এনপিপি) শেখ শওকত হোসেন নিলু আর নেই (ইন্নালিল্লাহি ….রাজেউন)।
শনিবার রাত সাড়ে ১০টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন এনপিপির ভারপ্রাপ্ত মহাসচিব সৈয়দ মাহমুদুল হক। নিলু গত কয়েকদিন ধরে স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন বলে জানান তিনি।
এদিকে, নিলুর দাফনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মাহমুদুল হক।
গত জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অন্যতম নেতা ছিলেন নিলু। পরে প্রধানমন্ত্রীর ইফতার পার্টিতে যোগ দেয়ার জের ধরে একসময় জোট থেকে তাকে বাদ দেয়া হয়।
এমএম/এসআর
সর্বশেষ - রাজনীতি
- ১ উত্তরায় জামায়াতের উদ্যোগে ইচ্ছামতো কেনাকাটার সুযোগ পেলেন ২৫ জন
- ২ সরকারের সঙ্গে সম্পৃক্ততার সুযোগ নিয়ে কোথাও প্রভাব বিস্তার করা যাবে না
- ৩ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ৪ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৫ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ