কেন্দ্রীয় কারাগারে বিএনপি নেতার মৃত্যু
কারাগারে থাকা অবস্থায় মারা গেছেন রাজধানীর লালবাগ এলাকার ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসমত আলী।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে মৃত্যু হয় তার।
ঢাকা মহানগর বিএনপির (দক্ষিণ) দফতর সম্পাদক সাইদুর রহমান মিন্টু জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মিন্টু জানান, গত ২ মে একটি মামলায় লালবাগের নিজ বাড়ি থেকে গ্রেফতার হন হাসমত আলী। শনিবার তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে তার নামাজে জানাজা ও দাফনের বিষয়টি চূড়ান্ত করা হবে বলেও তিনি জানান।
এমএম/এসআর
সর্বশেষ - রাজনীতি
- ১ উত্তরায় জামায়াতের উদ্যোগে ইচ্ছামতো কেনাকাটার সুযোগ পেলেন ২৫ জন
- ২ সরকারের সঙ্গে সম্পৃক্ততার সুযোগ নিয়ে কোথাও প্রভাব বিস্তার করা যাবে না
- ৩ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ৪ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৫ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ