স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকে খালেদা
দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সোমবার রাত সাড়ে ৯টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়েছে।
খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, তরিকুল ইসলাম, মাহবুুবুর রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত রয়েছেন।
এছাড়া বিশেষ আমন্ত্রণে অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ বৈঠকে অংশ নিয়েছেন।
বৈঠকে বুধবার ভিশন ২০৩০ নিয়ে চেয়ারপারসনের সংবাদ সম্মেলনে আলোচনার বিষয়বস্তু নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। এছাড়াও চলমান রাজনীতি ও দলের সাংগঠনিক বেশ কয়েকটি সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে।
এমএম/জেডএ/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি