ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের ৪ থানায় নতুন কমিটি
ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের অন্তর্গত কলাবাগান থানা, সবুজবাগ থানা, মুগদা থানা ও পল্টন থানার আংশিক কমিটি গঠন করা হয়েছে।
ছাত্রদলের ঢাকা মহানগর পূর্বের সভাপতি খন্দকার এনামুল হক এনাম ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মানিক এসব কমিটি অনুমোদন করেছেন।
সোমবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটওয়ারীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
কলাবাগান থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন
মো. মিজানুর রহমান রাজিব ও মো. সাইফুল ইসলাম; সবুজবাগ থানার সভাপতি হয়েছেন মো. ওমর ফারুক ও সাধারণ সম্পাদক হয়েছেন আশ্রাফুল হক সুমন; মুগদা থানার সভাপতি হয়েছেন আল মামুন পান্না ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. আনিসুজ্জামান খান এবং পল্টন থানার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. আরিফুল হক আরিফ ও মামুন বিল্লাহ মামুন।
এমএম/এসআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি