‘সন্ত্রাসী দলের তকমা থেকে বের হতেই ভিশন-২০৩০’
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, আমরা দেখেছি ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে বিএনপি সারাদেশে নৈরাজ্য চালিয়েছিল। তারা পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা করেছিল। এসব কারণে তাদের (বিএনপি) ওপর সন্ত্রাসী দল হিসেবে আন্তর্জাতিক ও দেশীয়ভাবে তকমা লেগে আছে। আর এই সন্ত্রাসী দলের তকমা থেকে বের হওয়ার জন্য ভিশন-২০৩০ ঘোষণার মাধ্যমে ব্যর্থ চেষ্টা করছে বিএনপি।
শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় স্বাধীনতা হলে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপির ভিশন-২০৩০-এ যা আছে, তা সাড়ে ৮ বছর আগে আওয়ামী লীগের ঘোষিত ভিশন-২০২১ ও ২০৪১-এ সবই আছে বলেও উল্লেখ করে হাছান মাহমুদ।
আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জি. মো. আব্দুস সবুর, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, এমএ করিম প্রমুখ।
এএস/এনএফ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি