মির্জা ফখরুলের বিরুদ্ধে মানহানির মামলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি ও আওয়ামী লীগকে খুনির দল বলায় বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মানহানি মামলা হয়েছে। ঢাকার মহানগর হাকিম স্নিগ্ধা রানীর আদালতে এই মামলা দায়ের করা হয়।
ঢাকার সিএমএম কোর্টে এই মামলা দায়ের করতে আওয়ামী মৎসজীবী লীগের সহ-সভাপতি নূরে আলম সিদ্দিকী বাদী হয়েছেন।
বাদী পক্ষের আইনজীবী দুলাল মিত্র বলেন, গত ২৪ আগস্ট বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে ওই মন্তব্য করায় এই মামলা হয়েছে।
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি