নেত্রীকে বিপর্যস্ত করতে তল্লাশি : রিজভী
প্রতীকী ছবি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মানসিকভাবে বিপর্যস্ত করতে তার গুলশানের কার্যালয়ে পুলিশি অভিযান চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, একটি অজ্ঞাতানামা জিডির রেশ ধরে এ তল্লাশি চালানো হয়েছে। বিএনপির মতো একটি দলের কার্যালয়ে এভাবে হঠাৎ করে কোনো প্রকার নোটিশ বা আগাম না জানিয়ে তল্লাশি চালানো গণতান্ত্রিক রাজনীতির উপর নগ্ন হস্তক্ষেপ। এর তীব্র নিন্দা জানাই। খালেদা জিয়াকে মানসিকভাবে বিপর্যস্ত করতেই ক্ষমতাসীন সরকার এই পুলিশি হানা দিয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দিকে পুলিশ খালেদার গুলশান কার্যালয় থেকে বের হয়ে যাওয়ার পর রিজভী সাংবাদিকদের এসব কথা বলেন।
এর আগে আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে পুলিশের গুলশান জোনের ডিসি মোশতাক আহমেদের নেতৃত্বে খালেদার কার্যালয়ে অভিযান চালানো হয়। সকাল সাড়ে ৯টার দিকে তারা চলে যায়।
খালেদার গুলশান কার্যালয়ে পুলিশের এই অভিযানের বিরুদ্ধে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।
এএসএস/এআরএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি