জাগপা সভাপতি শফিউল আলম প্রধান আর নেই
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান রোববার ভোর সাড়ে ৬টায় রাজধানীর আসাদগেটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া ও জাগপা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি নাহিদ হাসান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর পেয়ে শফিউল আলম প্রধানের বাড়িতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শফিউল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শফিউল আলম প্রধান ছাত্রলীগের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন। উত্তরের জেলা পঞ্চগড়ে জন্মগ্রহণ করেন তিনি।
এইউএ/এমএম/বিএ/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি