খালেদার কার্যালয়ে তল্লাশির ঘটনা জানতেন না শেখ হাসিনাও
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ে পুলিশের তল্লাশির বিষয়ে জানতেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।
সোমবার আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর সভায় এ প্রসঙ্গে কথা উঠলে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান।
বৈঠকে উপস্থিত একাধিক নেতা জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সভায় ওবায়দুল কাদের বলেন, এ বিষয়টি আমি প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছি, তিনি (প্রধানমন্ত্রী) আমাকে জানান ‘আমি জানতাম না বিষয়টি।’
এর আগে ওবায়দুল কাদের জানিয়েছিলেন, এ নিয়ে আগে থেকে কিছুই জানতেন না তিনি নিজেও।
বৈঠকে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, ওই দিন আমাদের এত বড় কর্মসূচি (বর্ধিত সভা) ওই ঘটনার কারণে কভারেজে মার খেয়েছে।
বৈঠকে বিষয়টি নিয়ে অন্য নেতারাও একই মন্তব্য করেন।
এইউএ/জেএইচ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি