পাঁচ জেলায় নতুন কমিটি বিএনপির
দেশের চারটি জেলা ও একটি মহানগরে নতুন কমিটি ঘোষণা করেছে বিএনপি। শুক্রবার দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সুনামগঞ্জ জেলায় কলিম উদ্দিন আহমেদ মিলনকে সভাপতি ও নুরুল ইসলাম নুরুলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
রংপুর জেলা বিএনপির কমিটিতে মো. সাইফুল ইসলাম সভাপতি ও রইচ আহমেদকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
রংপুর মহানগর বিএনপিতে নতুন সভাপতি করা হয়েছে মো. মোজাফফর হোসেনকে ও সাধারণ সম্পাদক হয়েছেন সহিদুল ইসলাম মিজু।
টাঙ্গাইল জেলা বিএনপিতে কৃষিবিদ সামছুল আলম তোফা সভাপতি ও অ্যাড. ফরহাদ ইকবালকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
মৌলভীবাজার জেলা বিএনপির নতুন কমিটিতে এম নাসের রহমান সভাপতি ও মিজানুর রহমান মিজানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
ঘোষিত কমিটি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুমোদন করেছেন বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
এমএম/এনএফ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি