প্রথম রমজানে এতিমদের সঙ্গে ইফতার করবেন খালেদা
ফাইল ছবি
পবিত্র রমজান মাসের প্রথম দিন এতিম-উলামা-মাশায়েখদের সম্মানে ইফতারের আয়োজন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে ইফতারে অংশ নেবেন তিনি।
শনিবার সন্ধ্যায় চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, রমজানে এতিম-উলামা-মাশায়েখ, কূটনীতিক, পেশাজীবী, রাজনীতিবিদদের সন্মানে ইফতার পার্টির আয়োজন করেছেন বিএনপি চেয়ারপারসন। এরই ধারাবাহিকতায় রোজার প্রথম দিন এতিম-উলামা-মাশায়েখদের সম্মানে ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে এবং দ্বিতীয় দিন গুলশানের ওয়েস্টিন হোটেলে ঢাকায় অবস্থানরত মুসলিম দেশসহ বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করবেন তিনি।
এছাড়া বসুন্ধরা কনভেনশন সেন্টারে ৩ জুন বিএনপির নেতাকর্মী, ৪ জুন পেশাজীবী এবং ৫ জুন রাজনীতিবিদদের সন্মানে ইফতার পার্টি আয়োজন করেছেন বিএনপি চেয়ারপারসন।
এমএম/জেএইচ/ওআর/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি