পাপ থেকে বিরত থাকার শিক্ষা দেয় রমজান
ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, হিংসা-বিভেদ, অন্যায়, জুলুম, অবিচার এবং লোভ-লালসাসহ সব ধরনের পাপ কাজ থেকে বিরত থাকার মহান শিক্ষা দেয় মাহে রমজান। শনিবার সন্ধ্যায় মাহে রমজান উপলক্ষ্যে গণমাধ্যমে পাঠানো বাণীতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রমজান মাস সমগ্র মুসলিম উম্মাহর জন্য রহমতের মাস। বাংলাদেশসহ সারাবিশ্বের মুসলমান রমজান মাসে সিয়াম সাধনার মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভের জন্য আত্মার পরিশুদ্ধির প্রশিক্ষণে নিয়োজিত হয়। সারাদিন পানাহার থেকে মুক্ত হয়ে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন।
তিনি আরও বলেন, অনাচার, হিংসা, বিভেদ, হানাহানি পরিহার করে সমাজে শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকা প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের অবশ্য কর্তব্য।
মাহে রমজানে প্রতিটি মুসলমানের জীবনে বয়ে আনুক শান্তি-সুখের বার্তা, সবার জীবন হয়ে উঠুক মঙ্গলময়, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি এ প্রার্থনা জানাই।
এমএম/এমআরএম/ওআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি