শনিবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার এক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে দলটি।
শনিবার দুপুর ১টা ৩০ মিনিটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন বলে জানান শায়রুল।
২০১৭-১৮ অর্থবছরে ঘোষিত বাজেট নিয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এ সংবাদ সম্মেলনে জানানো হবে বলে জানা গেছে।
এমএম/এসআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ উত্তরায় জামায়াতের উদ্যোগে ইচ্ছামতো কেনাকাটার সুযোগ পেলেন ২৫ জন
- ২ সরকারের সঙ্গে সম্পৃক্ততার সুযোগ নিয়ে কোথাও প্রভাব বিস্তার করা যাবে না
- ৩ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ৪ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৫ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ