ইমরানের জন্য ছাত্রলীগের ৫০০ পচা ডিম
সুপ্রিম কোর্টের ভাস্কর্য সরানোকে কেন্দ্র করে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ মিছিল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে স্লোগান দেয়ায়
বিক্ষোভের মুখে পড়েন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
এরপর থেকেই তাকে নিয়ে ক্ষোভ শুরু হয়। এক ছাত্রলীগ নেতা ইমরানকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগে পেলে ‘কুত্তার মতো’ পেটানোর ঘোষণা দিয়েছিলেন।
এরই জের ধরে এবার ইমরানের জন্য ৫০০ পচা ডিম অর্ডার দিল ছাত্রলীগ। ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স তার ফেসবুকে অ্যাকাউন্টে এই তথ্য দিয়ে একটি পোস্ট দিয়েছেন।
শুক্রবার দেয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘মারধোর করে হিটখোর ইমরান-সনাতন’রে আর তালগাছের মাথায় চড়াবে না ছাত্রলীগ!
ওদের জন্য ৫০০ পচা ডিমের অর্ডার দেয়া হইছে, ১০০ স্টকে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকায় দেখামাত্র পচা ডিম ছোড়া হবে!!
সাথে কেকা ফেরদৌসি আপার নুডুলসের তেহেরি ফ্রি!’
বিএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ২ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৩ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৪ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৫ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী