মুসলমানদের জঙ্গিবাদবিরোধী অবস্থান নেয়ার আহ্বান
সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ মুসলমানদের রমজানের আদর্শ ধারণ করে জঙ্গিবাদবিরোধী অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন।
শনিবার ঢাকার স্থানীয় একটি হোটেলে জাতীয় পার্টির আয়োজনে ইফতার মাহফিলে তিনি এ আহ্বান জানান। এ সময় বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী উপস্থিত ছিলেন।
মোহাম্মদ বেলালী ইসলামী উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি, সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, সংসদ সদস্য, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক এবং রাজনৈতিক দলের সদস্যরা।
এইচএস/এমআরএম/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি