মওদুদের সঙ্গে দেখা করে গেলেন খালেদা
বসুন্ধরা কনভেনশন সেন্টারে ইফতারি শেষ করেই দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের সঙ্গে দেখা করতে গুলশানের ১৫৯ নম্বর বাড়ির সামনে আসেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রায় ১০ মিনিট মওদুদের পাশে অবস্থান করে বাসায় চলে যান তিনি।
বুধবার রাত পৌনে ৮টায় খালেদা জিয়া মওদুদের সঙ্গে দেখা করার পর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার, রুহুল আলম চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, আইনজীবী নেতা অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নী প্রমুখ মওদুদ আহমদের সঙ্গে দেখা করতে আসেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে ব্যারিস্টার মওদুদ আহমদকে বিনা নোটিশে তার বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। তিনি একজন ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধে তার অবদান রয়েছে। রাজনৈতিকভাবে ও আইনি প্রক্রিয়ায় এসব মোকাবেলার কথা জানান বিএনপি মহাসচিব।
এমএম/এসএইচএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি