ইফতার সামনে নিয়ে খালেদা প্রতিহিংসার রাজনীতি করছেন : খালিদ মাহমুদ
ইফতার সামনে নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রতিহিংসার রাজনীতি করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, সারাদিন সিয়াম সাধনা করে রোযাদাররা যখন ইফতার সামনে নিয়ে বসেন, খালেদা জিয়া তখন প্রতিহিংসার জাল বুনতে শুরু করে। ইফতার সামনে নিয়ে কোনো মুসলমান বলতে পারেনা- আওয়ামী লীগ নেতাদের এক কাপড়ে ঘরছাড়া করা হবে।
শনিবার জেলা সদরের স্টেশন ক্লাবে দিনাজপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত খালেদা জিয়ার প্রতিহিংসা দেশবাসী দেখেছে। শত শত মানুষকে তার প্রতিহিংসায় জীবন দিতে হয়েছে।
খালিদ বলেন, এ দেশের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের আদর্শ ধরে রেখে বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নেই।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, সদরের এমপি হুইপ ইকবালুর রহিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী, জেলা প্রশাসক মীর খায়রল আলম, পুলিশ সুপার হামিদুল আলম প্রমুখ।
এমআরএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি