ফখরুলের নামে ভুয়া আইডি : বিএনপির উদ্বেগ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ফেসবুকে ভুয়া আইডি খোলার প্রতিবাদ জানানো হয়েছে। মঙ্গলবার দলটি সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু কর্তৃক গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, কোনো ব্যক্তি বা মহল বিএনপি মহাসচিবের নাম, ছবি ও মোবাইল নম্বর ব্যবহারের মাধ্যমে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়মিত বিভিন্ন বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত লেখা বা ছবি পোস্ট করছে, যার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
বিবৃতিতে শুধুমাত্র বিএনপি মহাসচিবকে বিব্রত করার উদ্দেশ্যে এটি করা হচ্ছে উল্লেখ করে এ ধরনের অপকর্ম অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয়।
এমএম/এমএমজেড/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ উত্তরায় জামায়াতের উদ্যোগে ইচ্ছামতো কেনাকাটার সুযোগ পেলেন ২৫ জন
- ২ সরকারের সঙ্গে সম্পৃক্ততার সুযোগ নিয়ে কোথাও প্রভাব বিস্তার করা যাবে না
- ৩ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ৪ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৫ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ