দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রলীগ কর্মীর মৃত্যু
দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রলীগ কর্মী যোবায়ের আহমেদ জুয়েল (৩৭) আজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার বিকেল ৪টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি চট্টগ্রাম নগরীর পাথরঘাটা নজু মিয়া লেইন নিবাসী মরহুম মোজাফ্ফর আহমেদের পুত্র।
জানা গেছে, গত ৩১ মে বুধবার চট্টগ্রাম নগরীর নন্দনকাননে রাত ১১টায় দুর্বৃত্তদের হামলার শিকার হন জুয়েল। তারপর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাজাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে ওইদিন রাত ২টায় তাকে মেট্টোপলিটন হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত ৪ জুন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে তাকে আইসিইউ থেকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়।
১১ জুন আবারও হঠাৎ তার স্বাস্থ্যের অবনতি হলে ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আনা হয় এবং লাইফ সাপোর্ট দেয়া হয়। অবশেষে জুয়েল আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এমইউএইচ/জেডএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি