ঢাকায় ফিরে আসছেন মির্জা ফখরুল, সোমবার বিক্ষোভ
ফাইল ছবি
পার্বত্য জেলা রাঙামাটিতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলায় আহত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেন।
আজ (রোববার) বিকেল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকালে পার্বত্য এলাকায় রওনা করার পর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তদের হামলার মুখে পড়েন মির্জা ফখরুলসহ বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা।

এ সময় হামলায় মির্জা ফখরুল ছাড়াও দলের চট্টগ্রাম বিভাগীয় নেতা মাহবুবের রহমান শামীমসহ প্রতিনিধি দলের কয়েকজন নেতা আহত হন। পরে স্থানীয় হাসপাতালে চিকিৎসা শেষে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন মির্জা ফখরুল।
এদিকে মির্জা ফখরুলের ওপর হামলার প্রতিবাদে আগামীকাল সোমবার দেশের সব জেলা সদরে এবং ঢাকা মহানগরীতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।
রোববার দুপুরে কুমিল্লা আদালতে একটি মামলার হাজিরা শেষে জেলা বিএনপির কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এমএম/এসআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি