সোমবার ঢাকা মহানগর বিএনপির যৌথ সভা
নগর বিএনপির পুনর্গঠনের অগ্রগতি নিয়ে বৈঠক করার জন্য যৌথ সভা ডেকেছে ঢাকা মহানগর বিএনপি। সোমবার বিকেল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। সংগঠনের সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
সভায় ঢাকা মহানগর বিএনপির উপদেষ্টা, যুগ্ম আহবায়ক ও সদস্যদের উপস্থিত থাকার জন্য ঢাকা মহানগর বিএনপির আহবায়ক ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল অনুরোধ জানিয়েছেন।
দলীয় সূত্র জানিয়েছে, মহানগর বিএনপিকে পুনর্গঠনের জন্য ঢাকাকে ১৫টি এলাকায় ভাগ করে সংগঠনটির শীর্ষ নেতাদের সমন্বয়ে টিম তৈরি করে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই দায়িত্বের অগ্রগতি ও কাজের সমন্বয় নিয়ে আলোচনার জন্যই এ বৈঠক আহ্বান করা হয়েছে।
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি