রাজনীতি করতে সাহস লাগে : ওবায়দুল কাদের
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতি করতে হলে সাহস লাগে, মামলা মোকাবেলা করতে হবে। কিন্তু তারেকের কোনোটাই নাই।
রোববার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় পাবলিক সার্ভিস দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, মামলার ভয়ে পালিয়ে না গিয়ে সেটি জনগণের উপর ছেড়ে দেয়া উচিত। মামলা রাজনৈতিকভাবে মোকাবেলা করা উচিত।
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগও চায় সবাই নির্বাচনে আসুক। কিন্তু যারা লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলছেন, তাদের মুখের বিষে নির্বাচনের মাঠ নষ্ট হয়ে যাচ্ছে। রাজনীতিতে আক্রমণ থাকবে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ শোভনীয় নয়।
দল ও জোটের প্রার্থীর বিষয়ে কাদের বলেন, যাদের অবস্থান নির্বাচনী এলাকায় ভালো থাকবে, তারাই মনোনয়ন পাবেন।
এইউএ/আরএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি