বিএনপিকে ঠিক করতে হবে তারা কী ধরনের রাজনীতি করবে : ইনু
দেশে গণতন্ত্র নেই বিএনপির এমন অভিযোগের জবাবে কুষ্টিয়ায় জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গণতন্ত্রকে পুড়িয়ে দেয়ার জন্য বেগম খালেদা জিয়া মানুষ পোড়ানোর রাজনীতি শুরু করেছিলেন। যতক্ষণ পর্যন্ত বিএনপি মানুষ পোড়ানোর রাজনীতি বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের গণতন্ত্রের রাজনীতি করার কোনো অধিকার নেই। সুতরাং বিএনপিকে ঠিক করতে হবে তারা কী ধরনের রাজনীতি করবে। শুক্রবার সকাল ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
ইনু আরো বলেন, গণতান্ত্রিক রাজনীতির সাথে মানুষ পোড়ানো রাজনীতির সর্ম্পক নেই। তাই বিএনপিকে ঠিক করতে হবে মানুষ পোড়ানো রাজনীতির প্রধান কারিগর বেগম খালেদা জিয়াকে তারা বাদ দেবে নাকি তাকে সঙ্গে নিয়ে গণতন্ত্রকে পোড়ানোর রাজনীতি করবে।
বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক আইন আছে, নিয়ম কানুন আছে। যেকোনো বিচারাধীন আসামিকে দেশের মধ্যে বিচারের জন্য আনার যে আইনানুগ ব্যবস্থা আছে তার অধীনে সরকার পদক্ষেপ নেবে। এ ব্যাপারে বাড়তি কোনো পদক্ষেপ আমরা নেব না।
এসময় কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, সিনিয়র তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ জাসদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এরপর তথ্যমন্ত্রী মিরপুর মাহমুদা কলেজের ম্যানেজিং কমিটির সভায় যোগ দেন।
আল-মামুন সাগর/এমজেড/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ ঈদযাত্রায় লঞ্চ ও ট্রেন দুর্ঘটনা ‘দুর্বল তদারকির প্রতিফলন’
- ২ সরকার-দল আলাদা পথেই চলবে, শিগগির কাউন্সিল: ফখরুল
- ৩ জুলাই সনদের যেসব বিষয়ে বিএনপি একমত হয়েছিল, সেগুলো সরকার বাস্তবায়ন করবে
- ৪ গুম-খুন ও জুলাই শহীদ পরিবারকে ঈদ উপহার পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৫ নতুন ধারার নেতৃত্বে তারেক রহমান, প্রথম মাসেই স্পষ্ট বার্তা