সেপ্টেম্বর থেকে সিরিজ সেমিনার করবে অাওয়ামী লীগ
ফাইল ছবি
অাওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, অাগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অাওয়ামী লীগ সিরিজ সেমিনার করার কর্মসূচি হাতে নিয়েছে। অাগামী সেপ্টেম্বর থেকে এই কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচির অংশ হিসেবে ২৮ সেপ্টেম্বর অাওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিনে তার অর্জন, কর্মময় জীবন এবং অান্দোলন সংগ্রামের ওপর সেমনিার ও ডকুমেন্টারি অনুষ্ঠিত হবে। এ ছাড়া ডিজিটাল নির্বাচনী প্রচারণাও চালানো হবে। সেপ্টেম্বর মাসে মোট ৯টি সেমিনার অনুষ্ঠিত হবে।
অাজ বুধবার সকালে ধানমন্ডিতে অনুষ্ঠিত অাওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, অাগামী জানুয়ারিতে অামরা নির্বাচনী বছরে প্রবেশ করবো। তাই অাগে থেকেই প্রস্তুতি নিচ্ছি। ডিজিটাল নির্বাচনী প্রচার প্রচারণা কিভাবে চালানো যায় এ জন্য ৬ সদস্যের একটি সাব কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, অাওয়ামী লীগ নেতা ও সরকারের বিরুদ্ধে বিএনপি প্রচার প্রচারণা চালাচ্ছে তার জবাবও অামরা ডিজিটাল পদ্ধতির মাধ্যমেই দেবো।
এফএইচএস/এআরএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ উত্তরায় জামায়াতের উদ্যোগে ইচ্ছামতো কেনাকাটার সুযোগ পেলেন ২৫ জন
- ২ সরকারের সঙ্গে সম্পৃক্ততার সুযোগ নিয়ে কোথাও প্রভাব বিস্তার করা যাবে না
- ৩ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ৪ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৫ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ