বঙ্গবন্ধুর সমাধিতে ঢাকা জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা
শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা জেলা আওয়ামী লীগ।
শোকের মাস আগস্ট উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের মাজারে শুক্রবার দুপুরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ, সহ-সভাপতি এনামুর রহমান, মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, মহিলা সম্পাদক হালিমা আক্তার লাবন্য, উপদফতর সম্পাদক হাবিবুর রহমান, সদস্য শীলারা ইসলাম প্রমুখ। এসময় বঙ্গবন্ধুর পরিবার-দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।
এইউএ/জেএইচ
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি