খালেদার দশম ‘কারামুক্তি দিবস’
ছবি-ফাইল
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দশম ‘কারামুক্তি দিবস’ আজ। ২০০৭ সালের সেপ্টেম্বরে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করে। ৩৭২ দিন কারাবন্দী থাকার পর ২০০৮ সালের এ দিনে মুক্তি পান তিনি।
এরপর থেকেই দিনটিকে দলীয় প্রধানের কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছে বিএনপি।
দিবসটি উপলক্ষে বিকেলে আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি। দলের কেন্দ্রীয় নেতারা এ সভায় উপস্থিত থাকবেন।
খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে এক বাণীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
এনএফ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি