খালেদা ভারতের সঙ্গে তোষামদি করছেন : ইনু
জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বেগম জিয়া হঠাৎ সুর বদল করে ভারতের পক্ষে কথা বলার চেষ্টা করেছেন। তিনি এখন এই দেশটির সাথে তোষামদি রাজনীতি করছেন। শুক্রবার কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে হাসানুল হক ইনু এ কথা বলেন।
‘বিএনপি কখনও ভারত বিরোধী রাজনীতি করে না ’ বিএনপির এই দাবি প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশের মাটি ব্যবহার করতে দিয়েছেন। অস্ত্র পাচারের জন্য ব্যবহার করতে দিয়েছেন। এপার-ওপার জঙ্গি তৎপরতাকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে একটা অশান্তির পরিবেশ তৈরি করেছিলেন। এখন তিনি হঠাৎ সুর বদল করে ভারতের পক্ষে কথা বলার চেষ্টা করেছেন। আসলে তিনি ভারতের সাথে তোষামদি রাজনীতি করছেন।
তিন সিটি নির্বাচন নিয়ে বাংলাদেশে যুক্তরাজ্যের হাইকমিশনের বক্তব্যের জবাবে মন্ত্রী বলেন, আমাদের দেশের নির্বাচনী আইন-কানুন আছে। তা ভঙ্গ হলে তার দেখভালের দায়িত্ব আমাদেরই। বিদেশি বন্ধু রাষ্ট্রের হতাশ হওয়ার বা আনন্দিত হওয়ার কিছু নেই।
পরে মন্ত্রী দিনব্যাপী নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। এ সময় জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (তদন্ত) সোহেল রেজা, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন প্রমুখ উপস্থিত ছিলেন।
আরএস/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ ঈদযাত্রায় লঞ্চ ও ট্রেন দুর্ঘটনা ‘দুর্বল তদারকির প্রতিফলন’
- ২ সরকার-দল আলাদা পথেই চলবে, শিগগির কাউন্সিল: ফখরুল
- ৩ জুলাই সনদের যেসব বিষয়ে বিএনপি একমত হয়েছিল, সেগুলো সরকার বাস্তবায়ন করবে
- ৪ গুম-খুন ও জুলাই শহীদ পরিবারকে ঈদ উপহার পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৫ নতুন ধারার নেতৃত্বে তারেক রহমান, প্রথম মাসেই স্পষ্ট বার্তা