‘সমন্বয় করুন নইলে অস্ত্র দিন’
হেফাজত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির নূর হোসেন কাসেমী বলেছেন, ‘রোহিঙ্গা ইস্যুতে সরকারকে সমন্বয়কের ভূমিকা পালন করতে হবে। বিশ্ব ও জাতিসংঘের মাধ্যমে মিয়ানমারের ওপর কঠোর চাপ সৃষ্টি করতে হবে। তা না হলে আমাদের (হেফজতে ইসলাম) হাতে অস্ত্র দিন, আমরা যুদ্ধ করব, আরাকান স্বাধীন করব।’
শুক্রবার বাদ জুম্মা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানের এক মাত্র পথ আরাকান স্বাধীন করা। স্বাধীন আরাকান ছাড়া রোহিঙ্গাদের শান্তি ফিরিয়ে আনা সম্ভব নয়। রোহিঙ্গা ইস্যুতে হয় সমন্বয় করুন নইলে অস্ত্র দিন। আমরা স্বাধীন করব।’
উল্লেখ্য, পূর্ব ঘোষণা অনুযায়ী আজ (শুক্রবার) বাদ জুম্মা সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। হেফাজতে ইসলাম আয়োজিত এ বিক্ষোভ সমাবেশকে ঘিরে হাজারও জনতার প্রতিবাদে মুখর হয়ে ওঠে বায়তুল মোকাররম প্রাঙ্গণ।
জেইউ/আরএস/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ উত্তরায় জামায়াতের উদ্যোগে ইচ্ছামতো কেনাকাটার সুযোগ পেলেন ২৫ জন
- ২ সরকারের সঙ্গে সম্পৃক্ততার সুযোগ নিয়ে কোথাও প্রভাব বিস্তার করা যাবে না
- ৩ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ৪ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৫ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ