রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবা প্রদান করবে আ.লীগ
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে আওয়ামী লীগ মেডিকেল টিম পাঠিয়েছে। শুক্রবার বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানার নেতৃত্বে এই মেডিকেল টিম কক্সবাজার জেলার উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের চিকিৎসা প্রদান করবে।
মেডিকেল টিমে ডা. আজিজুর রহমান, ডা. আব্দুস সালাম, ডা. ফুচুনুসহ কক্সবাজার জেলার বি এম এ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের প্রতিনিধিরা চিকিৎসা প্রদান করবেন। দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এফএইচএস/এমআরএম/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ সরকারের সঙ্গে সম্পৃক্ততার সুযোগ নিয়ে কোথাও প্রভাব বিস্তার করা যাবে না
- ২ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ৩ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৪ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৫ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের