মিঠাপুকুরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু
রংপুরের মিঠাপুকুর উপজেলা বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু হয়েছে। গতকাল বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে মিঠাপুকুর বেগম রোকেয়া অডিটোরিয়াম হলে রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক রইচ আহম্মেদ আনুষ্ঠানিকভাবে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে মিঠাপুকুর উপজেলা বিএনপি ও সদস্য সংগ্রহ কমিটির আহ্বায়ক গোলাম রব্বানী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সদস্য সংগ্রহ কমিটির সদস্য সচিব এ কে এম রুহুল্লাহ জুয়েলের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফজলুর রহমান বাদল, সহ-সভাপতি হাজী আবু তাহের কাজী খয়রাত হোসেন, নুর মোহাম্মদ সরকার, শাহ মো. এরশাদুল হক, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শফি কামাল।
এ ছাড়া বিএনপির অন্যান্য নেতাকর্মীরা প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এমএম/আরএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি