বিরোধী দলের সঙ্গে ইসির সংলাপ সোমবার
বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে সোমবার সংলাপ করবে নির্বাচন কমিশন (ইসি)। বেলা ১১টায় দলটির সঙ্গে বসবে ইসি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সভাপতিত্বে এ সংলাপ অনুষ্ঠিত হবে। এসময় নির্বাচন কমিশনাররা ছাড়াও ইসির ভারপ্রাপ্ত সচিব উপস্থিত থাকবেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করেছে ইসি। এরই ধারবাহিকতায় সোমবার এই সংলাপ হবে।
গত ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধি, ১৬ ও ১৭ অাগস্ট গণমাধ্যম প্রতিনিধির সঙ্গে সংলাপ করে ইসি। ২৪ অাগস্ট থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হয়েছে। ইতোমধ্যে ২৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে ইসি।
এইচএস/জেডএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি