বৃহস্পতিবার জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল
আগামী বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালসহ তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচির অংশ হিসেবে বুধবার সারাদেশে বিক্ষোভ এবং শুক্রবার দোয়া দিবস পালন করবে তারা।
নাশকতার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদ, নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানসহ জামায়াতের আট নেতাকে গ্রেফতার এবং তাদের প্রত্যেককে ১০ দিনের রিমান্ড দেয়ার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
মঙ্গলবার এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এসব কর্মসূচির ঘোষণা দেন।
বিবৃতিতে আরও জানানো হয়, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, সংবাদপত্রের সাথে সংশ্লিষ্ট গাড়ি এবং ওষুধের দোকান হরতালের আওতামুক্ত থাকবে।
এমএআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ সরকারের সঙ্গে সম্পৃক্ততার সুযোগ নিয়ে কোথাও প্রভাব বিস্তার করা যাবে না
- ২ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ৩ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৪ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৫ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের