শনিবার যুবদল-ছাত্রদলের বিক্ষোভ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদল।
শনিবার জেলা ও মহানগরে এ বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হবে। বৃহস্পতিবার পৃথক দুটি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর ছাত্রদল ও যুবদলের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
মানহানি ও দুর্নীতির অভিযোগে পৃথক দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আজ বৃহস্পতিবার গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ ঢাকার পৃথক দুটি আদালত এক ঘণ্টার ব্যবধানে দুই গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মামলা দুটি হচ্ছে মুক্তিযুদ্ধকে ‘কলঙ্কিত’, বাংলাদেশের মানচিত্র ও জাতীয় পতাকাকে ‘অপমানিত’ করার অভিযোগে দায়ের করা মানহানির মামলা এবং এতিমদের টাকা আত্মসাতের অভিযোগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলা।
এমএম/এআরএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি